1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:38 am

শায়েস্তাগঞ্জে স্কুল ছাত্রের লিঙ্গ কর্তনের অভিযোগ

Reporter
  • Updated Friday, January 4, 2019
  • 590

জুয়েল চৌধুরী ॥ শায়েস্তাগঞ্জ দাউদনগর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মইনুদ্দিন (৭) নামে এক স্কুল ছাত্রের লিঙ্গ কেটে ফেলেছে এক যুবক। আহত অবস্থায় ওই ছাত্রকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে ওই গ্রামের মোঃ জালাল মিয়ার পুত্র ও স্থানীয় প্রাইমারী স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র। গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টায় এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। সদর হাসপাতালে আহত শিশুর মা শাবানা আক্তার জানান, একই এলাকার খোয়াজ আলীর পুত্র ফেরদৌস মিয়া (১৮) গতকাল ওই সময় তুচ্ছ ঘটনার জের ধরে মইনুদ্দিনকে জোরপুর্বক ধরে নিয়ে মাটিতে ফেলে তার লিঙ্গ কেটে ফেলে। স্থানীয় লোকজন এগিয়ে এলে ফেরদৌস পালিয়ে যায়। তাকে সদর হাসপাতালে নিয়ে আসলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। রাত সাড়ে ৮টায় এ রিপোর্ট লিখা পর্যন্ত ওই শিশু সদর হাসপাতালে সার্জারী ওয়ার্ডে ভর্তি রয়েছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক। বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য একটি প্রভাবশালী মহল মরিয়া হয়ে উঠেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD