
জুয়েল চৌধুরী ॥ চুনারুঘাট উপজেলার চানপুর চা বাগান থেকে র্স্বণ বুনার্জি (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে এক গাজা উদ্ধার করা হয়। সে ওই গ্রামের মৃত রাখাল বুনার্জির পুত্র। গতকাল সোমবার সন্ধ্যায় মাদকদ্রব্য অধিদপ্তরের এসআই সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একদল সিপাহী ওই গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে এক কেজি গাজা উদ্ধার করা হয়। যার মূল্য ২০ হাজার টাকা। এ ব্যাপারে চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply