1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:58 am

ভবিষ্যৎ প্রজন্মকে প্রস্তুত করতেই মন্ত্রিসভায় নতুনরা- প্রধানমন্ত্রী

Reporter
  • Updated Wednesday, January 9, 2019
  • 484

সময় ডেস্ক ॥ ভবিষ্যৎ প্রজন্মকে প্রস্তুত করতেই মন্ত্রিসভায় নতুনদের জায়গা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, নতুনদের মন্ত্রী বানিয়েছি এর মানে এই নয় যে, পুরনোরা ব্যর্থ ছিলেন। পুরনোরা সফল ছিল বলেই দেশ আজ অনেক দূর এগিয়েছে। নতুনদের বানিয়েছি ভবিষ্যৎ প্রজন্মকে প্রস্তুত করার জন্য। মঙ্গলবার গণভবনে নতুন মন্ত্রিসভা ও আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। তিনি বলেন, নতুনদের জায়গা (মন্ত্রিসভা) দেওয়া হয়েছে এইজন্য যে যাতে তারা সব কাজ বুঝে এবং পরবর্তীতে করতে পারে। আর পুরনোদের সফলতাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। সবাইকে আমি কঠোর নজরদারিতে রাখবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD