1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:33 am

চুনারুঘাটে বিভিন্ন মামলায় মহিলাসহ ১২ জন গ্রেফতার

Reporter
  • Updated Wednesday, January 9, 2019
  • 563

চুনারুঘাটে প্রতিনিধি ॥ চুনারুঘাট থানা পুলিশের সাড়াশি অভিযানে বিভিন্ন মামলার ২০টি ওয়ারেন্টভূক্ত মহিলাসহ ১২ জন পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার দিবাগত গভীর রাতে এ অভিযান পরিচালনা করা হয়। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান নির্দেশনায় ওসি (তদন্ত ) আলী আসরাফ এর নেতৃত্বে বিপুল সংখ্যক সঙ্গিয় ফোর্স নিয়ে চুরি ডাকাতি মাদক নারী নির্যাতনসহ সিআর ও জিআর মামলার বিভিন্ন পলাতক আসামীদের গ্রেফতার করা হয়। আসামীরা হল শাহেনা বেগম (৩৫), গবিন্দ মুন্ডা(২৯), লিটন মুন্ডা(২৮), মোঃ ছিদ্দিক আলী (৩০), সালেহ উদ্দিন(৩০), স্বর্ণ বনার্জি(২৫)  সফর আলী (৬০), আফছর আলী(৩৮), শফর আলী (৪৮), নুরুল হক (৩২), মোঃ রিপন মিয়া(২৮), সুহেল মিয়া (৩৬) অভিযানে পরিচালনায় ছিলেন এসআই সজিব, এসআই আলী আজহার, এসআই আনসরুল,এ সআই মহিন উদ্দিন, এএসআই শরীফ, এএস আই কামাল, এএসআই আওলাদসহ সঙ্গীয় ফোর্স। আসামীদের গতকাল মঙ্গলবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD