1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:22 am

বানিয়াচংয়ে দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ২৫

Reporter
  • Updated Friday, January 11, 2019
  • 641

জুয়েল চৌধুরী ॥ বানিয়াচং সদরের জাতুকর্ণ পাড়ায় জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ ২৫ জন আহত হয়েছে। এর মধ্যে টেটাবিদ্ধ অবস্থায় ২ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে দফায় দফায় এ সংঘর্ষ চলে। সংঘর্ষে বাড়িঘর, দোকানপাটে হামলা ও ভাংচুর হয়। আহতরা জানান, ওই গ্রামের কাচু মিয়ার সাথে একই গ্রামের ময়না মিয়া মেম্বারের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে গতকাল ওই সময় উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে বানিয়াচং থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এতে উল্লেখিত লোকজন আহত হয়। গুরুতর আহত অবস্থায় কাচু মিয়া (৫৫) কে হবিগঞ্জ সদর হাসপতালে ভর্তি করা হয়। এছাড়া টেটাবিদ্ধ অবস্থায় রাশুক মিয়া (১৫) ও আলফু মিয়া (৪০) কে সিলেট রেফার্ড করা হয।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD