1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:29 am

শায়েস্তাগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত আটক

Reporter
  • Updated Monday, January 14, 2019
  • 605

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের পাশ্ববর্তী চুনারুঘাট উপজেলা এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ। রোবাবার ভোরে রাতে চুনারুঘাটের পাইকুরা থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, চুনারুঘাট থানার ওসি কেএম আজমিরুজ্জামান এর নেতৃত্বে ও এসআই জাহাঙ্গীর, এএসআই আওলাদ হোসেনসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাইকুরা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করেন। আটকৃত রিপন (১৯) পাইকুরার আফরুজ আলীর পুত্র, সাজু মিয়া (২৭) বালিয়াড়ি গ্রামের আবদুল কাদিরের পুত্র ও একই গ্রামের আবু মিয়া (২৫), মৃত মকরম আলীর পুত্র বলে জানা যায়। পুলিশ আরও জানায়, সংঘবদ্ধ চক্রটি ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাৎক্ষনিক তাদেরকে অটক করা হয়। তাদের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD