
জুয়েল চৌধুরী ॥ বানিয়াচং উপজেলার নোয়াগাও গ্রামে ঋণের জালা সহ্য করতে না পেরে আব্দুল হামিদ (৫৫) নামে এক পল্লী চিকিৎসক গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের মৃত জাহির মিয়ার পুত্র। গত শুক্রবার দুপুরে সকলের অগোচরে বাড়ির ঘরের তীরের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে আব্দুল হামিদ। গতকাল শনিবার সকালে বানিয়াচং থানার পুলিশ লাশের ছুরতহাল রিপোর্ট তৈরি করে মর্গে প্রেরণ করে। হামিদের সাথে আসা স্বজনরা জানান, ঋণের টাকার সুদ দিগুন হওয়ায় তিনি দিতে না পারায় প্রায়ই লোকজন তাকে অতিষ্ট করত। অবশেষে তিনি ঋণের জালা সহ্য করতে না পেরে আত্মহত্যা পথ বেচে নেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply