
সংবাদদাতা ॥ সুনামগঞ্জে বেড়াতে গিয়ে চুনারুঘাট উপজেলার সাঁওতাল সম্প্রদায়ের বাকপ্রতিবন্ধী এক তরুণী ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় মামলা হলেও পুলিশ ধর্ষণে অভিযুক্ত খাইরুল ইসলামকে গ্রেফতার করতে পারেনি। সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে ওই সাঁওতার তরুণী বিশ্বম্ভরপুরে তার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। গত ১৭ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সীমান্তবর্তী মথুরকান্দি বাজারে যান বাকপ্রতিবন্ধী ওই সাঁওতাল তরুণী। বাজারের কাজ শেষে ফেরার পথে রাত সোয়া ১০টার দিকে কাপনা গ্রামের রইছ উদ্দিনের ছেলে খাইরুল ইসলাম ওই তরুণীকে পাশের আব্দুল মালেকের বাঁশঝাড়ের নিচে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এক পর্যায়ে তরুণীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে খাইরুল পালিয়ে যায়। স্থানীয় লোকজন ও ইউনিয়ন পরিষদের দফাদার কৃষ্ণ হাজং ধর্ষিতা ওই তরুণীকে রাতেই থানায় নিয়ে যান। বাকপ্রতিবন্ধী ওই তরুণী ধর্ষক হিসেবে খাইরুলের নাম পরিচয় নিশ্চিত করলে রাতেই তার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়। ভিকটিমকে পরদিন গত ১৮ জানুয়ারি শুক্রবার সকালে চিকিৎসা ও পরীক্ষার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রফিকুল ইসলাম বলেন, ‘সাওতাল ওই তরুণী ধর্ষণের শিকার হয়েছে বলে প্রাথমিক আলামতে নিশ্চিত হওয়া গেছে। এখন তার অন্যান্য ডাক্তারি পরীক্ষা ও চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ ২০ জানুয়ারি রবিবার বিশ্বম্ভরপুর থানার এসআই ও মামলার তদন্তককারী অফিসার পবিত্র কুমার সিংহ জানান, অভিযুক্ত ধর্ষককে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে পুলিশ তাকে গ্রেফতার করতে চেষ্টা চালাচ্ছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply