1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:06 am

বাহুবলে পিতার চোখের সামনে ট্রাকের চাকায় পৃষ্ট হল শিশুপুত্র

Reporter
  • Updated Wednesday, January 23, 2019
  • 660

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে পিতার চোখের সামনে ট্রাকের চাকায় পৃষ্ট হল আশরাফ উদ্দিন নামের পাঁচ বছরের এক শিশুপুত্র। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার বিকাল পৌনে ৫টায় উপজেলার চলিতাতলাস্থ ঢাকা-সিলেট মহাসড়কে। নিহত আশরাফ উপজেলার বিষ্ণপুর গ্রামের ফয়সল মিয়ার পুত্র। স্থানীয়রা জানায়, গতকাল মঙ্গলবার বিকালে নিহত আশরাফ তার পিতার সাথে চলিতাতলা বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে রওয়ানা হয়ে ঢাকা-সিলেট মহাসড়ক পার হওয়ার চেষ্টা করলে মিরপুর থেকে আসা ইট বোঝাই একটি ট্রাক (মৌলভীবাজার-ড-১১-০৬৫৪) তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আশরাফের মৃত্যু হলেও তার পিতা ফয়সল মিয়া অল্পের জন্য রা পায়। এ ঘটনায় ট্রাক চালক নবীগঞ্জ উপজেলার বানুদেব (গোপলার বাজার) গ্রামের মৃত ছাতির মিয়ার পুত্র আব্দুস ছোবহানকে আটক করেছে পুলিশ। ঘটনার পরপরই স্থানীয় বিক্ষব্ধ জনতা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে যানবাহন আটকে দেয়। এতে সড়কের উভয় পাশে শতশত গাড়ি আটকা পড়ে।

Bahubal Pic (22-01-2019) (3)

খরব পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে জনতাকে শান্ত অবরোধ তুলে দিলে প্রায় দেড় ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। এ ব্যাপারে যোগাযোগ করলে বাহুবল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী বলেন, তাৎক্ষণিক খরব পেয়ে ঘটনাস্থলে পৌছে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করে যান চলাচল সচল করেছি। এ ঘটনার ট্রাক চালক আটক রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD