
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ উপজেলায় নূরপুর ইউনিয়নের পুরাসুন্দা গ্রামে এক রাতে ৪ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ ২ লাধিক টাকার মালামাল নিয়ে গেছে। এ সময় গ্রামবাসী ধাওয়া করে এক দুর্বৃত্তকে পাকড়াও করেছে। সূত্র জানায়, গতকাল রোববার ভোররাতে শায়েস্তাগঞ্জ উপজেলার পুরাসুন্দা গ্রামের ধুলা ঠিলা এলাকার আবু মিয়া, মকসুদ মিয়া, ছন্দু মিয়া ও মাখন মিয়ার বাড়িতে ডাকাতরা হানা দেয়। এ সময় ডাকাতরা সংশ্লিষ্ট পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোন সেট ও স্বর্ণালঙ্কারসহ ২ লাধিক টাকার মালামাল লুটে করে নেয়। এর মাঝে ছন্দু মিয়ার বাড়ি থেকে নগদ ৭০ হাজার টাকা লুট হয়েছে বলে জানিয়েছে তিগ্রস্থ পরিবার। ওই সময় উজ্জ্বল মিয়া (৩৫) নামের এক দুর্ব”ত্তকে গ্রামবাসী পাকড়াও করে। তার বাড়ি মাধবপুর উপজেলার পিয়াইম গ্রামে। সে ওই গ্রামের হাসিম মিয়ার পুত্র। এ সময় অন্যান্য ডাকাতরা পালিয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ডাকাতকে উদ্ধার করে আহত অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। শায়েস্তাগঞ্জ থানার ওসি মোঃ আনিছুর রহমান জানান, আটক ডাকাতের চিকিৎসা চলছে। অন্য ডাকাতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply