1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:49 am

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত ॥ আহত ২

Reporter
  • Updated Monday, January 28, 2019
  • 663

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে এক ব্যবসায়ী নিহত ও ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল রোববার বিকেল ৫টার দিকে উপজেলার শাহজীবাজার দরগা গেইট এলাকার কাছে পিকআপ ভ্যানের সঙ্গে মোটর সাইকেলের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত হবিগঞ্জ শহরের ঘাটিয়া বাজার এলাকার গৌরাঙ্গ বিশ্বাসের ছেলে মিঠুন বিশ্বাস (২৮)। তিনি এইচএনসি ব্রডব্রেন্ডের ইন্টারনেট ব্যবসায়ী। মাধবপুর থানার উপ-পরিদর্শক লিটন ঘোষ জানান, নিহত মিঠুন বিশ্বাস তার দুই বন্ধু হবিগঞ্জ শহরের কোর্ট স্টেশন এলাকার হাসান উল্লাহর ছেলে হাবিব (২৬) ও কিশোর নামে এক যুবককে নিয়ে মোটর সাইকেলযোগে মাধবপুর আসছিলেন। ঢাকা-সিলেট মহাসড়কের শাহজীবাজার দরগা গেইট এলাকার কাছে একটি পিকআপ ভ্যানের পেছন দিকে ধাক্কা লেগে মোটরসাইকেলটি দূর্ঘটনার শিকার হয়। এসময় আরোহীরা আহত হন। মিঠুনকে আশংকাজনক অবস্থায় মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। আহত অপর ২ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD