1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:37 am

মাধবপুর পৌর শহরের কোটি টাকার সরকারী পুকুর বেদখলে

Reporter
  • Updated Wednesday, January 30, 2019
  • 788

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর পৌর শহরের প্রাণকেন্দ্রে মাধবপুর মধ্য বাজারে অবস্থিত কোটি টাকা মূল্যের একটি সরকারী পুকুর দখল হয়ে যাচ্ছে। পুকুরের চারপাশে বসবাসকারীরা পুকুরের জায়গায় ঘর স্থায়ী স্থাপনা নির্মাণ করে নিজেদের ভোগ দখলে নিয়ে গেছে। এক সময় এই পুকুরটি খুবই দৃষ্টিনন্দন ছিল। বর্তমানে পুকুরটি ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। মাধবপুর বাজারে একাধিকবার আগুন লেগে ব্যবসায়ীদের বড় ধরনের ক্ষতি হয়। কিন্তু পুকুর থেকে পানি আনার কোন ব্যবস্থা না থাকায় দমকল বাহিনীর সদস্যরা আগুন নেভাতে পারেনি।বাজার ব্যবসায়ী
সমীর পাল জানান, পুকুরের মাটি কেটে মাধবপুর বাজার ভরাট করে সোনাই নদীর পাড়ে বাজারের উৎপত্তি হয়। এক সময় এই পুকুরে বাজারের ব্যবসায়ীরা গোসল সহ অন্যান্য কাজ করত। কিন্তু রক্ষণাবেক্ষনের অভাবে বর্তমানে পুকুরটি ভরাট ও দখল হয়ে গেছে। পুকুরের জমি উদ্ধার এবং খননের জন্য একাধিকবার ব্যবসায়ীদের পক্ষ থেকে জনপ্রতিনিধি সহ বিভিন্ন দপ্তরে দাবি জানানো হয়। এরপরও পুকুরটি উদ্ধার ও খননের কোন উদ্যোগ নেওয়া হচ্ছে না। এভাবে চলতে থাকলে পুকুরটি অবৈধ দখলদারদের পেটে চলে যাবে।
প্রায় ৭ বছর আগে সাবেক সমাজ কল্যাণমন্ত্রী মরহুম এনামুল হক মোস্তফা শহীদ পুকুর উদ্ধারের উদ্যোগ নিয়ে খননের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন। কিন্তু এখন পর্যন্ত পুকুরটি খনন ও উদ্ধার করা হয়নি।
মাধবপুর পৌরসভার ৭নং ওয়ার্ডে কাউন্সিলর অজিত পাল জানান, বাজারে ঘন ঘন আগুন লেগে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হয়। এজন্য পুকুরটি উদ্ধার করে পুকুরের চারপাশে গাইডওয়াল দিয়ে পুকুরটি খননের জন্য মাধবপুর পৌরসভা একটি পরিকল্পনা প্রণয়ন করেছে।
বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় এই প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। পুকুরটি উদ্ধার ও খনন করা হলে আগুন নেভানোর জন্য প্রচুর পানি পাওয়া যাবে।
মাধবপুর পৌরসভা মেয়র হিরেন্দ্র লাল সাহা জানান, এই পুকুরটি উদ্ধার ও খনন করে এর চারপাশে বিভিন্ন গাছপালা লাগিয়ে সবুজায়ন করার পরিকল্পনা রয়েছে। এটি করা হলে পৌরবাসীরা পানির পাশাপাশি ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভাতে সহজেই পানি পাবে। এজন্য পৌরবাসীর পক্ষ থেকে এর চারপাশে বসবাসকারী ব্যবসায়ীদের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD