1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:09 am

বাহুবলে দুই গাঁজা সেবনকারী আটক ॥ ছয় মাসের কারাদন্ড

Reporter
  • Updated Friday, February 1, 2019
  • 671

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে দুই গাঁজা সেবনকারীকে আটক করেছে থানা পুলিশ। গাঁজা সেবনের দায়ে তাদেরকে ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জসীম উদ্দিনের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত তাদের এ সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্তরা হল- উপজেলার আব্দাপটিয়া প্রকাশিত চারগাঁও গ্রামের ইনছান মিয়ার পুত্র আবাস আলী (২১) ও একই উপজেলার বানিয়াগাঁও গ্রামের কাছুম আলীর পুত্র আবেদ আলী (৩০)। এদিকে ভবানীপুর গ্রামের ওয়াছুরুল্লাহর পুত্র নুরাজ মিয়া (৩০) কে সরকারি আদেশ অমান্য করার দায়ে একই আদালতে ১০ দিনের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়। পুলিশ জানায়, গত মঙ্গলবার বিকাল ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল মডেল থানার এসআই জহিরুল ইসলাম ও এএসআই মোস্তফা মাজেদ বিন রশিদের যৌথ নেতৃত্বে একদল পুলিশ উপজেলার মিরপুর বাজার সংলগ্ন মন্দিরের পাশে গাঁজা সেবন করার সময় আবাস আলী ও আবেদ আলীকে গ্রেফতার করে। আটকের বিষয়টি স্বীকার করে বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আলমগীর কবির বলেন, গাঁজা সেবনকারী আবাস আলী ও আবেদ আলীকে হাতেনাতে আটক করে নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করলে তাদেরকে ছয় মাসের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়। আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD