
জুয়েল চৌধুরী ॥ ঢাকা-সিলেট মহাসড়কে বাহুবলের মিরপুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার রাতের যেকোন এক সময় ট্রাকের চাপায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। ট্রাক লাশটিকে এমন ভাবে বিকৃত করেছে যে চেনার কোন উপায় নেই। তবে স্থানীয় লোকজন জানান, ওই এলাকায় একজন পাগল লোক ছিল। যার কোন পরিচয় নেই। সকাল থেকে তাকে খুজে পাওয়া যাচ্ছেনা। হয়তবা পাগল লোকটি হতে পারে। এছাড়া ওই ব্যক্তির পড়নে সাদার শার্ট ও লুঙ্গি ছিল। গতকাল বৃহস্পতিবার বিকালে ময়না তদন্ত শেষে লাশটি আনজুমান মফিদুলের কাছে হস্তান্তর করা হয়।
Designed by: Sylhet Host BD
Leave a Reply