
নিজস্ব প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জের প্রতারক রুহুল আমিন (২৫) কে অবশেষে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তার কাছ থেকে বিভিন্ন প্রতারণার সরঞ্জাম জব্দ করা হয়। সে উবাহাটা গ্রামের আব্দুস শহীদের পুত্র। গতকাল বুধবার রাত ৮টায় ডিবি পুলিশের এসআই দেবাশীষ দাসের নেতৃত্বে একদল পুলিশ শায়েস্তাগঞ্জ দাউদনগর এলাকায় অভিযান চালিয়ে একটি বাসা থেকে তাকে আটক করে। পুলিশ জানায়, সে দীর্ঘদিন ধরে তার বাহিনী নিয়ে বিভিন্ন স্থানে সহজ সরল মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেয়। এছাড়া চুরি, ছিনতাই করে থাকে। তার বিরুদ্ধে এসব মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply