1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:27 am

হবিগঞ্জে ও চুনারুঘাটে গাছ থেকে পড়ে নিহত ২

Reporter
  • Updated Monday, February 18, 2019
  • 670

নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জে ও চুনারুঘাটে পৃথক স্থানে গাছের নীচে চাপা পড়ে ও গাছ থেকে পড়ে ২ শ্রমিকসহ দুইজন নিহত হয়েছেন। নিহতরা হল, চুনারুঘাট উপজেলার রামশ্রী গ্রামে ইদু মিয়ার ছেলে সুহেল মিয়া (২৫) ও ব্রাক্ষণবাড়িয়া জেলার সরাইল উপজেলার টিঘর গ্রামের ফিরোজ আলীর ছেলে ইটভাটা শ্রমিক হাদিছ মিয়া (৪০)। সূত্র জানায়, সোহেল মিয়া গতকাল রবিবার দুপুরে প্রয়োজনীয় কাজে বাড়ি থেকে বের হয়। এ সময় রাস্তায় প্রতিবেশীর কাটা গাছ তার উপরে পড়ে যায়। এতে সে গুরুতর আহতয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার কামরুল ইসলাম তাকে মৃত ঘোষণা করে। অপরদিকে, বিকালে রতনপুর নির্মাণ ব্রিকস ফিল্ডের শ্রমিক হাদিছ মিয়া গাছে উঠে ডাল কাটার সময় অসচেতনাবশত নীচে পড়ে যায়। স্থানীয় লোকজন উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সদর থানার পুলিশ লাশ দুইটি সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD