1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:06 am

বানিয়াচংয়ে এক যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার

Reporter
  • Updated Sunday, February 24, 2019
  • 635

সংবাদদাতা ॥ বানিয়াচং উপজেলার ইকরাম গ্রামে হাবিবা আক্তার (১৮) নামের এক যুবতির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের রাশেদ আলীর কন্যা। গতকাল শনিবার দুপুর ১টায় সুজাতপুর ফাড়ির ইনচার্জ (পরিদর্শক) মোঃ আল আমিনের নেতৃতে ¡একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। সূত্র জানায়, ওই গ্রামের এক যুবকের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু প্রেমিককে আপন করে না পাওয়ায় অভিমান করে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সুজাতপুর ফাড়ির ইনচার্জ (পরিদর্শক) মোঃ আল আমিনের জানান, ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে হাবিবা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে মারা গেছে। তবে ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD