1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 7:47 am

আওয়ামীলীগ সরকার কারো হুমকি ধামকিতে ভয় পায়না

Reporter
  • Updated Monday, October 13, 2014
  • 729

হবিগঞ্জ ও সিলেট সংরক্ষিত আসনের এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেছেন-দেশের সার্বিক উন্নয়ন ও জঙ্গী তৎপরতা রোধে আওয়ামী সরকারের বিকল্প নেই। তাই এই সরকারকে আন্দোলনের নামে হুমকি ধামকি দিয়ে লাভ নেই। আন্দোলনের নামে এদেশে অরাজকতা করলে সরকার বসে থাকবেনা। আওয়ামীলীগ কারো হুমকি ধামকিতে ভয় পায়না। তিনি বলেন, সাধারণ মানুষের সুখ দুঃখে পাশে থেকে মা মাটি ও মানুষের সেবা করতে চাই। নবীগঞ্জ বাহুবলের উন্নয়নে দলমত নির্বিশেষে সকলের সার্বিক সহযোগীতা প্রয়োজন। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে জন নেত্রী শেখ হাসিনার সরকারের কোন বিকল্প নেই। গতকাল রবিবার বিকালে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মিনাজপুর গ্রামের কনা মাস্টারের বাড়িতে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এসময় তিনি আরো বলেন, এশিয়ার বৃহত্তম গ্যাস ক্ষেত্রে নবীগঞ্জের বিবিয়ানা গ্যাস উপজেলার ঘরে ঘরে সংযোগ দিতে এলাকাবাসী যে আন্দোলন করে যাচ্ছেন সেটা সরকার বিবেচনা করে দেখছে। নবীগঞ্জবাসীর এই দাবী টুকু আমি সংসদেও উত্থাপন করেছি। এ সময় উপস্থিত ছিলেন, নবীগঞ্জ পৌর কাউন্সিলর ও আওয়ামীলীগ নেতা রিজভি আহমেদ খালেদ, মুক্তিযোদ্ধা শফিকুর রহমান, ইউপি আওয়ামীলীগের সাধারন সম্পাদক সুজন মিয়া মেম্বার, ডাঃ আজিজুর রহমান, সিনিয়র সহ সভাপতি বদরুল ইসলাম বকুল মেম্বার, আওয়ামীলীগ নেতা আমিনুর রহমান নোমান প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD