
জুয়েল চৌধুরী ॥ চুনারুঘাটে বিয়ে পাগলি স্ত্রী ও পরকীয়া প্রেমিকের বিরুদ্ধে জানমালের নিরাপত্তা চেয়ে আদালতের দ্বারস্থ হলেন হতভাগা স্বামী। এরপরও সে তাদের হাত থেকে বাচার জন্য পালিয়ে বেড়াচ্ছে। অবশেষে তাদের হামলায় সে আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। গত শুক্রবার বিকালে এ ঘটনাটি ঘটে। আহত সূত্রে জানা যায়, এক বছর আগে সৌদি থেকে বাড়িতে আসে শায়েস্তাগঞ্জ নিজগাও গ্রামের রুমেল মিয়া (৩০)। মোবাইল ফোনে পরিচয় হয় চুনারুঘাট উপজেলার গোরামী গ্রামের আব্দুল মতিনের সুন্দরী কন্যা বিয়ে পাগলী ফাহিমা আক্তার (২৫)। এক পর্যায়ে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। কিন্তু রুমেল জানত না ফাহিমার ইতিপূর্বেও বিভিন্ন স্থানে ৪টি বিয়ে হয়েছে। এই কথা গোপন রেখে তিনমাস আগে এফিডেভিটের মাধ্যমে রুমেল ও ফাহিমার বিয়ে হয়। বিয়ের পরও ফাহিমা পরকীয়া সম্পর্ক চালিয়ে যায়। বিষয়টি রুমেলের নজরে আসলে তাদের মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি হয়। সম্প্রতি ফাহিমা রুমেলকে কিছু না বলে চুনারুঘাটের হৃদয় নামের এক মাদক ব্যবসায়ীর হাত ধরে পালিয়ে যায় এবং ফোনে রুমেলকে বলে যদি সে ফাহিমা ও তার প্রেমিককে টাকা না দেয় তাহলে তাকে হত্যা করে লাশ গুম করবে তারা। এ ঘটনায় জানমালের নিরপত্তা চেয়ে রুমেল বাদী হয়ে প্রেমিক ও বিয়ে পাগলি স্ত্রীর বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করলে তারা আরও ক্ষিপ্ত হয়ে উঠে। গত শুক্রবার রমেলকে শানখলা এলাকায় পেয়ে পিটিয়ে আহত করে স্ত্রী ফাহিমা আক্তার ও পরকীয়া প্রেমিক হৃদয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপতাালে চিকিৎসা করায়। সেখানে তার অবস্থার অবনতি হলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
Designed by: Sylhet Host BD
Leave a Reply