
নিজস্ব প্রতিনিধি ॥ বানিয়াচং সড়কে সুনারু নামক স্থানে দুই সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে নারীসহ ১০ যাত্রী আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় মোঃ সায়েম (১৮) ও শান্তা আক্তার (১৮) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও অন্যান্যদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। জানা যায়, গতকাল বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জ থেকে বানিয়াঙ্গের উদ্দেশ্যে একটি সিএনজি রওনা দিয়ে সুনারু নামক স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা অন্য একটি সিএনজির সাথে সংঘর্ষ হয়। এতে দুটি সিএনজি দুমড়ে-মুচড়ে যায়। সময় শিউলী আক্তার (১৯), কলি আক্তার (২৮), গিয়াস উদ্দিন (১৯), শাহিন মিয়া (৩৫), সায়েম মিয়া (১৮), সানু মিয়া (৪৫), শান্তা আক্তার (১৮) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply