1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:50 am

চুনারুঘাটে দেবরের প্রহারে এক বিধবা মহিলা আহত

Reporter
  • Updated Friday, March 29, 2019
  • 530

নিজস্ব প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলায় দক্ষিণ নরপতি গ্রামে দেবরের প্রহারে আঙ্গুরা খাতুন (৪৫) নামে এক বিধবা মহিলা আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্যকমপেক্সে ও গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে ওই গ্রামের মৃত আব্দুল জলিলের স্ত্রী। সুত্র জানায়, আব্দুল জলিল মারা যাওয়ার পর আঙ্গুরা খাতুনের জমি-জমা দখল করতে চায় মৃত সিদ্দিক মিয়ার পুত্র সাবেক মেম্বার আব্দুল ওয়াহিদ। কিন্তু দখল করতে না পেরে গত বুধবার সকালে ওয়াহিদ মিয়া ও তার লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে ভাবী আঙ্গুরার বাড়িতে হামলা ও ভাংচুর চালায় এত তিনি বাধা দিলে তাকে পিটিয়ে আহত করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD