1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:33 am

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার নতুন অফিসার ইনচার্জ লিয়াকত আলী

Reporter
  • Updated Thursday, April 4, 2019
  • 591

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর ॥ শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোঃ লিয়াকত আলী। জানা যায় গত ৩১ মার্চ রবিবার নতুন কর্মস্থল শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার  যোগদান করেন তিনি। যোগদান কালে উক্ত থানার সার্জেন্ট এস.আই মুস্তাফিজুর রহমান, এস.আই নুর উদ্দিন সুমনসহ পুলিশের সকল সদস্যরা নতুন ওসি লিয়াকত আলীকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন এবং শুভেচ্ছা জানান। নবাগত ওসি মোঃ লিয়াকত আলী বাগেরহাট জেলার সদর থানার দক্ষিণ সরাইল গ্রামে জন্ম গ্রহণ করেন। ১৯৯০ সালে সাব ইন্সপেক্টর পদে কুষ্টিয়া জেলার সদর থানায় প্রথম কর্মস্থলে যোগদান করেন। পরে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৬টি থানায় দায়িত্ব পালন করেন। সর্বশেষে তিনি মানিকগঞ্জ জেলার  সিংহরাই ও হবিগঞ্জ  জেলার নবীগঞ্জ, খুলনা থানার সফলতার সাথে দায়িত্ব পালন করে বদলী হয়ে হাইওয়ে থানা যোগদান করেন। এদিকে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন খন্দকার গত ২০১৭ সালে ০৬ ফেব্রুয়ারীতে যোগদান করেন এবং তিনি উক্ত থানায় সফলতার সাথে দায়িত্ব পালন করে গত ৩০ মার্চ শনিবার তাকে বগুড়ায় থানার বদলী করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD