
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার পিয়াইম গ্রামে সিমানা নির্ধারণ নিয়ে প্রতিপক্ষের হামলায় সোয়াব মিয়া (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের মৃত আব্দুল আলীর পুত্র। গত মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। স্থানীরা জানান, একই গ্রামের মৃত আতর আলীর পুত্র তাহের মিয়ার সাথে বাড়ির সিমানা নির্ধারণ নিয়ে দীর্ঘ দিন ধরে সোয়াব মিয়ার সাথে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে একাধিক বার দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তবে এ বিরোধ চরম আকার ধারণ করলে ওই সময় সোয়াব মিয়া তার বাড়ির সিমানায় মেস্থাগাছ পরিচর্যা করতে গেলে প্রতিপক্ষ ক্ষিপ্ত হয়ে উঠে। এক পর্যায়ে তাহের মিয়া ও তার লোকজন সোয়াব মিয়াকে পিঠিয়ে আহত করে। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। খবর পেয়ে ছাতিয়াইন ফাড়িঁর এস.আই কামরুজ্জামান লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে মর্গে প্রেরণ করেন। তিনি জানান, ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার মৃত্যুর আসল কারণ জানা যাবে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply