1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:50 am

কভার্ডভ্যান চাপায় চুনারুঘাটের পুলিশের এসআই ফরিদ নিহত

Reporter
  • Updated Saturday, April 13, 2019
  • 539

সংবাদদাতা ॥ বন্দরে কভার্ডভ্যান চাপায় এক পুলিশের এসআই নিহত হয়েছেন। গতকাল শুক্রবার ভোরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মালিবাগ ক্যাসল ফুট রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে। নিহত পুলিশ কর্মকর্তার নাম ফরিদ আহম্মেদ। তিনি কাঁচপুর হাইওয়ে থানায় কর্মরত। কাগজ পত্র চেক করতে কভার্ডভ্যান থামতে গিয়ে তিনি এ দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান। নিহত এসআই ফরিদ আহম্মেদ হবিগঞ্জ  জেলার চুনারুঘাট থানার গ্যড়ারুক গ্রামের মৃত মানিক জমাদারের ছেলে। কাচঁপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম আলী সরদার জানান, লাঙ্গলবন্দ স্থাননোৎসব উপলক্ষে যানজট নিয়ন্ত্রনে ঢাকা চট্রগ্রাম মহাসড়কের বন্দরের মালিবাগ ক্যাসল ফুট রেস্টুরেন্টের সামনে ডিউটি করছিলেন এসআই ফরিদ আহম্মেদ। গতকাল শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকাগামী একটি কভারভ্যানকে থামতে সিগনাল দেয়। এ সময় কভারভ্যানের চালক না থামিয়ে এসআই ফরিদের ওপরে তুলে দেয়। এতে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কভার্ডভ্যানটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়। এসআই ফরিদ আহম্মেদ ২০০০ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। বিবাহিত জীবনে তিনি এক কন্যা সন্তানের জনক। কাচঁপুর হাইওয়ে থানায় প্রথম জানাজা শেষে নিহত এসআই ফরিদের লাশ তার স্বজনদের কাছে  হস্তান্তর করে দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD