
নিজস্ব প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামে পারিবারিক কলহের জের ধরে বিষপানে জিয়াউর রহমান (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের এজাজুর রহমানের পুত্র। গতকাল বিকেলে এ ঘটনা ঘটে। সুত্র জানায়, জিয়াউর রহমানের সাথে কয়েকদিন যাবৎ তার পরিবারের লোকজনের বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক কলহ চলে আসছিল। গতকাল দুুপুরে সে সবার অগোচরে বিষপান করে চটপট করতে থাকে। বিষয়টি দেখেতে পেয়ে তার পরিবারের লোকজন তাৎক্ষনিক সদর হাসপাতালে ভর্তি করান। সেখানে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। খবর পেয়ে সদর থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply