1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:08 am

বাহুবলে গার্মেন্টস কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

Reporter
  • Updated Friday, April 19, 2019
  • 550

নিজস্ব প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার  রাউদগাও থেকে খাদিজা আক্তার (২০) নামে এক গার্মেন্টস কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের গামেন্টস শ্রমিক রুমন মিয়ার স্ত্রী। ঘটনার পর থেকে স্বামীর পরিবারের লোকজন পলাতক থাকায় সন্দেহের সৃষ্টি হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বাহুবল থানার ওসি মাসুক আলী মাসুক আলীর নির্দেশে এসআই শহিদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে সদর হাসপাতালে মর্গে প্রেরণ করে। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ওই গ্রামের আংগুর মিয়ার পুত্র রুমন মিয়া বাড়িতে স্ত্রী সন্তান রেখে ঢাকা মিরপুর একটি গামেন্টেসে কাজ নেয়। সেখানে থাকার সুবাদে ওই এলাকার গার্মেন্টস কর্মী খাদিজা আক্তারের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। রুমন তার স্ত্রীর কথা গোপন রেখে কোর্ট এফিডেভিটের মাধ্যমে খাদিজাকে বিয়ে করে গ্রামের বাড়িতে নিয়ে আসে। এর পর থেকেই দু’স্বতিনের মাঝে কলহের দেখা দেয়। প্রায়ই তাদের মধ্যে ঝগড়া বিবাদ হত। গতাকল সকালে খাদিজার ঝুলন্ত লাশ রুমনের ঘরের তীরের সাথে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। তবে রুমনের পরিবারের লোকজন আত্মগোপনে থাকায় সন্দেহের সৃষ্টি হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত ৯ টায় বাহুবল থানার ওসি জানান, খাদিজার পরিচয় জানা যায়নি। তবে মোবাইল ফোনে তার পরিবারকে খবর দেয়া হয়েছে। তারা আসার পর এবং ময়নাতদন্তের রিপোর্ট পাবার পর মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD