
নিজস্ব প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলার গুনই গ্রামে মদনমুরত হাওরে কনুজ দাস (৫০) নামে এক কৃষককে কুপিয়ে ক্ষত-বিক্ষত করেছে প্রতিপক্ষের লোকজন। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে সে ওই গ্রামের বিরেন্দ্র দাসের পুত্র। গতকাল শুক্রবার সকালে স্থানীয় হাওরে কাজ করতে গেলে একই গ্রামের মদরিস মিয়ার পুত্র ফারুক মিয়া, আপন মিয়া, খোকন মিয়া, পূর্ব বিরোধের জের ধরে দারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষত-বিক্ষত করে মারা গেছে মনে করে মাটি চাপা দিয়ে চলে আসে। দুপুরে তার জ্ঞান ফিরে আসলে তার আত্ম চিৎকারে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply