1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:29 am

মাধবপুরে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

Reporter
  • Updated Tuesday, April 23, 2019
  • 492

নিজস্ব প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার ভেঙ্গাডুবা গ্রাম থেকে ফাহিমা আক্তার (১৮) নামে এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের ফারুক মিয়ার কন্যা ও স্থানীয় নোয়াপাড়া হাই স্কুলের থেকে এসএসসি পরীক্ষার্থী। ফাহিমার বাবা ফারুক মিয়া বলেন, ফাহিমা রাতে খাওয়া-দাওয়া শেষে ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে না ওঠায় আমরা দরজা ভেঙে তার মরদেহ দেখতে পাই। আত্মহত্যার কারণ সম্পর্কে আমরা কিছুই জানি না। গতকাল সোমবার দুপুরে মাধবপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করে। মাধবপুর থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, সুরতহাল শেষে মরদেহ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। আত্মহত্যার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD