1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:41 am

চুনারুঘাটে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

Reporter
  • Updated Thursday, April 25, 2019
  • 467

নিজস্ব প্রতিনিধি ॥ চুনারুঘাট মমিনপুর গ্রামে আর্মড পুলিশের বিশেষ অভিযানে জাবেদ মিয়া (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৭’শ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। সে নাসিরনগর উপজেলার চাপরতলা গ্রামের মৃত খেলু মিয়ার পুত্র। পুলিশ জানায় জাবেদ মমিনপুরে একটি বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। বিষয়টি পুলিশের নজরে আসলে গতকাল বুধবার দুপুরে আর্মড পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে তার দেহ তল্লাসি করে উল্লেখিত পরিমান গাঁজা জব্দ করা হয়। পরে তাকে চুনারুঘাট থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD