1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:08 am

বিভাগীয় কমিশনার সফর করলেন বানিয়াচং ॥ একাধিক ভবন উদ্বোধন

Reporter
  • Updated Friday, April 26, 2019
  • 596

আনোয়ার হোসেন ॥ বানিয়াচংয়ে একদিনের সরকারী সফর করেছেন সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় তিনি উপজেলা পরিষদে উপস্থিত হলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খন্দকার। পরে তিনি খান বাহাদুর এহিয়া ওরফে জিতু মিয়া ওয়াকফ্ এস্টেটের নবনির্মিত বানিয়াচং ১নং কাচারী ভবন উদ্বোধন করেন এবং স্থানীয় বনমথুরায় একটি বাড়ী একটি খামার এর উপকারভোগীদের সাথে উঠান বৈঠকে মিলিত হন। বিকাল ৪টায় তিনি বানিয়াচং ৩নং  ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করেন। সফরকালে মেজবাহ উদ্দিন চৌধুরী বিভিন্ন সরকারী অফিস ও ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। বিভাগীয় কমিশনারের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ। এ সময় স্থানীয় প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, ইউএনও মোঃ মামুন খন্দাকার, এসিল্যান্ড সাব্বির আহমদ আকুঞ্জি, ওসি রাশেদ মোবারক, ভাইস চেয়ারম্যান ফারুক  আমীন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, ইউপি চেয়ারম্যান হাবিবুুর রহমান ও রেখাছ মিয়া, বানিয়াচং উপজেলা রিপোর্টার্স ইফনিটির সেক্রেটারী জীবন আহমেদ লিটন প্রমুখ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD