
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে তেলিয়াপাড়া বাজার সংলগ্ন একটি বাড়ির মাটির নিচে মাদকের গোপন আস্থানার সন্ধান মিলেছে। গতকাল সোমবার সকালে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা এই আস্থানার সন্ধান পায়। এতে অভিযান চালিয়ে বেশ কিছু বিদেশী মদ, বিয়ার জব্দ করে। এ ঘটনায় বাড়ির মালিক মাদক ব্যবসায়ী ওই এলাকার মৃত নুর মিয়ার ছেলে ইয়াছিন মিয়া (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ। মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, গোপন সুত্রে খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর রোকন উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ এ বাড়িতে অভিযান চালায়।
Designed by: Sylhet Host BD
Leave a Reply