
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ট্রাফিক পক্ষ ২০১৯ইং উপলক্ষে গতকাল সোমবার সকালে থানার কনফারেন্স রুমে মাধবপুর থানা ও ট্রাফিক জোনের উদ্যোগে আয়োজিত আলোচনা অনুুষ্ঠিত হয়। থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তীর সভাপতিত্বে ও ট্রাফিক ইন্সপেক্টর মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার এসএম রাজু আহামেদ। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন থানার ইন্সপেক্টর (তদন্ত) কামরুজ্জামান, বাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারী শাহ্ মোঃ সেলিম, বাস মালিক সমিতির নেতা গোলাপ খান, সাজেক্ট (অবঃ) আব্দুল কুদ্দুছ, প্রেসক্লাব সেক্রেটারী সাব্বির হাসান, সাংবাদিক রোকন উদ্দিন লস্কর, মোঃ আইয়ুব খান, আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান, এমরান খান, শামিম মিয়া, বরকত আলী প্রমুখ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply