1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:02 am

মাধবপুরে পাথর বোঝাই ট্রাক চাপায় নিহত ২

Reporter
  • Updated Saturday, May 11, 2019
  • 506

নিজস্ব প্রতিনিধি :: মাধবপুরে পাথর বোঝাই ট্রাকচাপায় দুইজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে মাধবপুর বাসস্ট্যান্ড ডাক বাংলোর কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মাধবপুর শহরের পশ্চিম মাধবপুরের তৈয়ব আলীর ছেলে আইয়ুব আলী (৩৫) এবং পাশ্ববর্তী বিজয়নগর উপজেলার ভাইগদিয়া গ্রামের আবন মিয়ার ছেলে জোনায়েদ মিয়া (২৮)। পুলিশ জানায়, সকালে সিলেট থেকে ছেড়ে আসা পাথরবোঝাই একটি ট্রাক মাধবপুর ডাকবাংলোর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে আইয়ুব আলীর দোকানে ঢুকে যায়। এতে ট্রাকচাপায় দোকান মালিক আইয়ুব আলী ও পরিবহন শ্রমিক জোনায়েদ মিয়া ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও দুইজন। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত হোসেন সাংবাদিকদের বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD