1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:31 am

বানিয়াচংয়ে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

Reporter
  • Updated Sunday, May 12, 2019
  • 633

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলায় ১১ বছর বয়সী এক শিশুকে মুখে গামছা বেঁধে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে শিশুটির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। গত শুক্রবার দিনগত রাত আটটায় উপজেলার পুকড়া ইউনিয়নের কাকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি কাকুড়া গ্রামের বাসিন্দা।  শুক্রবার রাতে মুখে গামছা বেঁধে শিশুটিকে বাড়ির পার্শ্ববর্তী নির্জন স্থানে নিয়ে ধর্ষণের পর ফেলে যায় একই গ্রামের মৃত আরজত আলীর ছেলে জাহাঙ্গীর মিয়া (১৭)।  পরে ওই শিশু অসুস্থ অবস্থায় ঘরে এসে বসে থাকে। কিছুক্ষণ পর তার মামা বাড়িতে এসে রক্তক্ষরণের বিষয়টি দেখতে পান। একপর্যায়ে রাত ১২টায় তাকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে যান। শিশুটির স্বজনরা জানান, হাসপাতালে আসার পর গাইনী বিশেষজ্ঞ ডা. আরশেদ আলীর সঙ্গে বার বার যোগাযোগ করা হলেও তিনি আসতে অপারগতা প্রকাশ করেন।  প্রায় ১ ঘন্টা পর ওই চিকিৎসকের বাসায় গিয়ে দীর্ঘক্ষণ ধরে অনুরোধ করার পর তিনি মেয়েটিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মেহেদী হাসান  বলেন, শিশুটির রক্তক্ষরণ বন্ধ হচ্ছিলো না। অবস্থা বেগতিক হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো. রাশেদ মোবারক বলেন, ঘটনাটি আমাদের মৌখিকভাবে জানানো হয়েছে।  দোষী ব্যক্তিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।  এ ব্যাপারে তদন্তপূর্বক দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে জানতে চাইলে দেরিতে আসার বিষয়টি অস্বীকার করে ডা. আরশেদ আলী বলেন, অতিরিক্ত রক্তকরণ ও শারীরিক ইনজুরির কারণে শিশুটিকে সম্পূর্ণ অচেতন করে  চিকিৎসা দিতে হবে। তাই তাকে সিলেটে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD