1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:19 am

বানিয়াচংয়ে এক গৃহবধুকে তুলে নিয়ে পালাক্রমে ধর্ষনের অভিযোগ

Reporter
  • Updated Thursday, May 16, 2019
  • 496

জুয়েল চৌধুরী :: বানিয়াচংয়ে এক গৃহবধুকে তুলে নিয়ে পালাক্রমে ধর্ষন করেছে বলে অভিযোগ উঠেছে হেলাল মিয়া নামের এক লোকের বিরুদ্ধে। সে বানিয়াচং উপজেলা সদরের চিলা পাঞ্জা ঈদগাহ সংলগ্ন বড় বন্দের বাড়ী আঞ্জব আলীর পুত্র। মমূর্ষ অবস্থায় ওই গ্রামের রিক্স চালক রুবেল মিয়ার স্ত্রী ধর্ষিতা গৃহবধু (২০) কে গত মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।  ধর্ষিতার স্বামী রুবেল মিয়া জানান, বিভিন্ন স্থানে রিক্সা চালিয়ে সে মানবেতর জিবন-যাপন করছে। এই কারনে প্রায়ই সে বাড়ির বাহিরে থাকতে হয়। গত সোমবার রাতে তার অনুউপস্থিতির সুযোগে হেলাল তার স্ত্রীকে ঘর থেকে তুলে নিয়ে পাশ্ববর্তি একটি হাওরে প্রাণ-নাশের ভয় দেখিয়ে রাতভর ধর্ষক করার পরে সেহরীর সময় পালিয়ে যায়। পরদিন সকালে স্থানীয় লোকজন মমুর্ষ অবস্থায় ধর্ষিতাকে উদ্ধার করে তাকে খবর দিলে সে তার স্ত্রীকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। তার স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক। সে সুস্থ্য হলে আইনের আশ্রয় নিবে। ঘটনার পর থেকে লম্পট হেলাল গা-ঢাকা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD