1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:08 am

বানিয়াচংয়ে ২টি চোরাই মোটরসাইকেল উদ্ধার

Reporter
  • Updated Thursday, May 16, 2019
  • 564

বানিয়াচং প্রতিনিধি :: বানিয়াচংয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে বানিয়াচং থানা পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বানিয়াচং থানার এসআই হুমায়ুন আহমেদ এর সঙ্গীয় ফোর্স পৃথক দুইটি স্থানে অভিযান চালিয়ে ২টি মটরসাইকেল উদ্ধার করেন। এসময় চোরাই মোটরসাইকেল ব্যবসার সাথে জড়িত নতুন বাজার কলেজ রোডের ওয়ার্কসপ ব্যবসায়ী ফারুক মিয়া পালিয়ে যায় বলে জানায় পুলিশ। সে বানিয়াচং সদর প্রথমরেখ মহল্লার মৃত মীরইসলাম মিয়ার পুত্র।  জানা যায়, ফারুক দীর্ঘদিন ধরে এই উপজেলায় প্রভাবশালী নেতাদের নাম ভাঙ্গিয়ে সংঘবদ্ধ চোরাই মটরসাইকেল চক্রের সাথে আঁতাত করে ব্যবসা চালিয়ে আসছে। ঘটনার দিন তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে চোরাই মোটরসাইকেল আছে বলে জানতে পারে পুলিশ। পরে সেখানে অভিযান চালিয়ে তার দোকানে রক্ষিত একটি রি-মডেলিং (হলুদ) ইয়ামাহ জাতীয় একটি মোটরসাইকেল পাওয়া যায়। পরে তার দোকানের এক কর্মচারিকে নিয়ে ফারুকে বাড়িতে অভিযান চালান পুলিশ। সেখানে পুলিশের উপস্থিতি টের  পেয়ে পাশের বাড়ির লুৎফুর মিয়ার বাড়িতে কালো রংয়ের একটি টিভিএস (অ্যাপাচি) ১৫০সিসি গাড়ি ফেলে দৌঁড়ে পালিয়ে যায় ফারুক। পরে সেটিও উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এ ব্যাপারে বানিয়াচং থানার এসআই হুমায়ুন আহমেদ বলেন, উদ্ধার হওয়া গাড়ি দুইটির কোনো ধরণের কাগজপত্র নেই। বৈধ কাগজপত্র নিয়ে যদি কেউ আসে তাহলে গাড়িগুলো ফেরত দেওয়া হবে। চোরাই মটরসাইকেল ব্যবসায় সাথে জড়িত ফারুককে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD