
জুয়েল চৌধুরী :: শায়েস্তাগঞ্জ দাউদনগর বাজারে হাজী কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে করে ৫ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ধংস স্তুপে পরিনত হয়ে প্রায় কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৬ টায় এ ঘটনাটি ঘটে। ওই মার্কেটের শামীম টেলিকম থেকে আগুনের সুত্রপাত হয়ে মহুর্তের মধ্যেই পাশে অবস্থিত আফিল ক্লথ ষ্টোর, সিকদার পয়েন্ট, আল আমিন ওয়াচ, শাপলা ইলেক্টনিক্স-এ আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। তখন চারদিকে আগুন আতংকে লোকজন দিক-বেদিক ছুটা-ছুটির এক পর্যায়ে ৫ জন আহত হন। শায়েস্তাগঞ্জ খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট প্রায় দুই ঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট মিলে আমরা প্রায় দুই ঘন্টার আপ্রাণ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে করি, তবে ধারণা করা হচ্ছে বৈদ্যুৎতিক সর্টশার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। শায়েস্তাগঞ্জ ফায়ার স্টেশন থেকে দুইটি ও হবিগঞ্জ থেকে তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রন করে তবে এতে আগুনে কোটি টাকার মালামাল পুড়ে ক্ষতি হলেও প্রায় ৫ কোটি টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply