1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:39 am

চুনারুঘাটে চা শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Reporter
  • Updated Tuesday, May 28, 2019
  • 524

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার লালচান্দ চা বাগান থেকে ঝলিকা মু-া (২৫) নামে এক নারী চা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহটি হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঝলিকা একই এলাকার রাজেন মু-ার স্ত্রী। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান  বলেন, সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বাগানের পাথরটিলা এলাকার একটি ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মৃতের স্বামী রাজেনকে আটক করা হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন দেখে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD