1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:55 am

বানিয়াচংয়ে গৃহবধুকে ধর্ষণের অভিযোগ ॥ হাসপাতালে ভর্তি

Reporter
  • Updated Thursday, May 30, 2019
  • 564

সংবাদদাতা ॥ বানিয়াচংয়ে জনৈক এক গৃহবধুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে গতকাল বুধবার বিকেলে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই গৃহবধু উপজেলার দোয়াখানি মহল্লার কুমেদ আলীর কন্যা। ধর্ষণের ঘটনাটি এলাকায় জানাজানি হলে লোকমুখে শুরু হয়েছে নানান আলোচনা ও সমালোচনা। ধর্ষণের শিকার জনৈক ওই গৃহবধুর বোন হাজেরা বিবি জানান, বেশ কিছুদিন পুর্বে তার বোনের বিয়ে হয় সিলেটের শারফিন এলাকার বাসিন্দা আবু বাশারের সাথে। বিয়ের পর তাদের কোলজুড়ে ১ মেয়ে সন্তান জন্ম গ্রহন করে। সম্প্রতি সে তার বাবার বাড়িতে বেড়াতে আসে। গত মঙ্গলবার দিবাগত রাতে সেহরির সময় তার বোন বাড়ির পার্শ্ববর্তী একটি টিউবওয়েলে পানি আনতে গেলে পুর্ব থেকে উৎ পেতে থাকা নাজিম উদ্দিনসহ তার সহযোগীতারা তাকে মুখে গামছা বেধে একটি ঝোপঝাড়ে নিয়ে গিয়ে সেখানে তাকে ধর্ষণ করা হয়। এ সময় তার শোর-চিৎকার শুণে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করলেও লম্পটরা পালিয়ে যায়। নাজিম উদ্দিন একই এলাকার আলী আকবরের পুত্র। বানিয়াচং থানার (ওসি) রাশেদ মোবারক জানান, ধর্ষণের ঘটনাটি শুণেছি। তবে এখনও পর্যন্ত কেউ ধর্ষণের বিষয়ে কোন অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সাইফুর রহমান জানান, ধর্ষণের অভিযোগ এনে এক গৃহবধু হাসপাতালে ভর্তি হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। পরীক্ষা নিরীক্ষার করার পর বুঝা যাবে সে ধর্ষণের শিকার হয়েছে কি না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD