1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:25 am

লাখাইয়ে ২ হাজার লোকজনের বিরুদ্ধে মামলা ॥ এলাকা পুরুষ শূন্য

Reporter
  • Updated Sunday, June 9, 2019
  • 638

সংবাদদাতা ॥ লাখাইয়ে দু’পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত ও পুলিশসহ অর্ধশত আহতের ঘটনায় ২ হাজার লোকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। লাখাই থানা পুলিশের এসআই শফিকুর রহমান বাদী হয়ে শনিবার মামলাটি দায়ের করেন। এর প্রেক্ষিতে ৩৩ জনকে আটক করা হয়েছে। সংঘর্ষে নিহত জামিরুল ইসলামের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে হত্যাকান্ডের ঘটনায় এখনও কোনো মামলা দায়ের করা হয়নি। পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার আমান উল্লাহপুরের বাসিন্দা লাখাই ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবলু এবং রুহিতনশী গ্রামের বাসিন্দা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শরীফ উদ্দিনের লোকজনের মধ্যে ঢাকায় একটি সমিতির লটারির টাকার ভাগাভাগি নিয়ে বিরোধ দেখা দেয়। ঈদুল ফিতর উপলক্ষে উভয়পক্ষের লোকজন গ্রামের বাড়িতে এলে উল্লেখিত বিরোধের জের ধরে তারা গত শুক্রবার দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে জামিরুল ইসলাম নামে একজন মারা যায়। সংঘর্ষে পুলিশসহ অর্ধশত লোক আহত হন। অপরদিকে, মামলার পর এলাকা পুরুষশূন্য হয়ে পড়েছে। ওই ঘটনায় এসআই শফিকুর রহমান বাদী হয়ে শনিবার বিকেলে অন্তত ২ হাজার লোকজনকে আসামি করে পুলিশ এসল্ট মামলা দায়ের করেন। এদিকে শুক্রবার রাত থেকে শনিবার দিনভর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে পুলিশ ৩৩ জনকে আটক করেছে। লাখাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমরান হোসেন জানান, নিহত জামিরুলের দাফন সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে ৩৩ জনকে আটক করা হয়েছে। হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত আছে। এখনও হত্যাকান্ডের ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি। সংঘর্ষে ১৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় এসআই শফিকুর রহমান বাদী হয়ে একটি পুলিশ এসল্ট মামলা দায়ের করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD