1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:01 pm

বানিয়াচংয়ে বজ্রপাতে এক যুবকের মৃত্যু

Reporter
  • Updated Sunday, June 9, 2019
  • 532

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে বজ্রপাতে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। গতকাল শনিবারসন্ধ্যায় উপজেলার আলীগঞ্জ বাজারের খেয়াঘাটে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত যুবকের নাম আব্দুল ওয়াহিদ (৩২)। আব্দুল ওয়াহিদ উপজেলার দৌলতপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার সন্ধ্যায় আব্দুল ওয়াহিদ ব্যক্তিগত কাজে স্থানীয় আলীগঞ্জ বাজারে আসেন। সে খেয়াঘাটে পৌঁছামাত্র বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় আব্দুল ওয়াহিদ বজ্রাঘাতে আহত হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD