1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:41 am

মদিনা আওয়ামী যুবলীগের ঈদ-পূণর্মিলনী উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা

Reporter
  • Updated Monday, June 10, 2019
  • 501

সংবাদদাতা ॥ মদিনা আওয়ামী যুবলীগের ঈদ- পূণর্মিলনী উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত শনিবার রাত ১০টায় সংগঠনের সভাপতি আব্দুল মালেক মাদানীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) এর সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী। প্রধান অতিথির বক্তব্যে সুখে দুঃখে সব সময় প্রবাসীদের পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করে মিলাদ গাজী বলেন প্রবাসীরা হলেন দেশের সূর্যসন্তান। তাদের কষ্টের উপার্জন বাংলাদেশের রাজস্ব ক্ষেত্রে বিশাল ভূমিকা রাখে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটাই লক্ষ বাংলাদেশর মানুষকে আধুনিক সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ উপহার দেওয়া। তাই প্রবাসীদের সম্মানে সব সময় পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করেন মিলাদ গাজী। শাহাদত হোসেন মজুমদার ও হাজী মোঃ মুছার সঞ্চালনায় এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাষ্টের সদস্য সচিব অধ্যক্ষ মোহাম্মদ শাহ জাহান আলম সাজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনটিভি ইউরোপের ব্যুরো প্রধান ফারছু আহমেদ চৌধুরী, মদিনা আওয়ামী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আমির উদ্দিন চৌধুরী, মদিনা জেলা যুবলীগ সহ সভাপতি মুজিবুর রহমান সরকার, রাশেদ জিকরা, জসিম উদ্দিন (স্বাধীন), মহিউদ্দিন আজাদ, মদিনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মামুনর রশিদ তালুকদার, সিনিয়র সহ সভাপতি কাজী শাহেদ উদ্দিন, মাওলানা হারুনর রশিদ তালুকদার, মোহাং আকতার হোসেন, মদিনা বঙ্গবন্দ্বু পরিষদের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ভুঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন খলিফা, মামুন চৌধুরী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD