1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:27 am

মাধবপুরে ১৯ বস্তা চা পাতা জব্দ

Reporter
  • Updated Tuesday, June 18, 2019
  • 493

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগান থেকে ১৯ বস্তায় ৪৯৬ কেজি ভারতীয় চা পাতা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সোমবার (১৭ জুন) ভোরে উপজেলার ১৯ নম্বর তেলিয়াপাড়া চা বাগান এলাকায় অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়। বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম. জাহিদুর রশিদ জানান, গোপন সূত্রে  খবর পেয়ে মনতলা বিওপি’র বিজিবি সদস্যরা উপজেলার ১৯ নম্বর তেলিয়াপাড়া চা বাগান এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১ লাখ ৯৮ হাজার ৪শ’ টাকা মূল্যের ভারতীয় চা পাতা আটক করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD