1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:10 am

সর্বশেষ উপজেলা শায়েস্তাগঞ্জের প্রথম চেয়ারম্যান হলেন ইকবাল

Reporter
  • Updated Wednesday, June 19, 2019
  • 502

নিজস্ব প্রতিনিধি :: দেশের ৪৯২তম এবং সর্বশেষ প্রতিষ্ঠা পাওয়া উপজেলা শায়েস্তাগঞ্জের প্রথম চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আব্দুর রশিদ তালুকদার ইকবাল। তিনি হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গতকাল মঙ্গলবার রাতে বেসরকারিভাবে প্রকাশিত ফলাফল নৌকা প্রতীকে আব্দুর রশিদ তালুকদার ইকবাল ১৬ হাজার ৯৩৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল আনারস প্রতীকে ৮ হাজার ১৬৩ ভোট পেয়েছেন। এছাড়াও ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এদের মধ্য থেকে নির্বাচিত হবেন দু’জন। জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ নাজিম উদ্দিন জানান, শায়েস্তাগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৪৫ হাজার ৬৬৬ জন। এর মধ্যে পুরুষ ২২ হাজার ৬২১ এবং নারী ভোটার ২৩ হাজার ৪৫ জন। ১৮টি কেন্দ্রের ১১৪টি ভোট কেন্দ্রের ১১৪টি বুথে ভোটগ্রহণ শেষ হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। শায়েস্তাগঞ্জ উপজেলা বাস্তবায়নের পর থেকেই নির্বাচনকে নিয়ে ছিল ব্যাপক আলোচনা-সমালোচনা। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে অনুষ্ঠিত হলো এ উপজেলার নির্বাচন। বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই শেষ হয় ভোটগ্রহণ। হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা জানান, ভোটাররা নির্বিঘেœ ভোট দিতে পেরেছেন। যেহেতু জেলায় একটিমাত্র উপজেলা পরিষদের নির্বাচন ছিল, সেই ক্ষেত্রে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অভাব ছিল না। সবার আন্তরিক প্রচেষ্টায় সুষ্ঠুভাবে ভোগগ্রহণ সম্পন্ন হয়েছে। ২০১৪ সালের ২৯ নভেম্বর  হবিগঞ্জের নিউফিল্ড মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় শায়েস্তাগঞ্জকে উপজেলার দাবি জানান হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবু জাহির। পরে ২০১৭ সালের ২০ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তেজগাঁওয়ে তার কার্যালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে ৪৯২তম উপজেলা হিসেবে শায়েস্তাগঞ্জকে অনুমোদন দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD