1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
February 9, 2026, 5:18 pm

চুনারুঘাটে ভাইয়ের হামলায় ভাইবাতিজীসহ আহত ৩

Reporter
  • Updated Wednesday, June 19, 2019
  • 463

চুনারুঘাট প্রতিনিধি :: চুনারুঘাটে জমি জমা নিয়ে বিরোধের জের ধরে বড় ভাইয়ের হামলায় চোট ভাই ফারুক সহ ৩ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তদেরকে সিলেট ও হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘঠেছে উপজেলার উবাহাটা ইউনিয়নের উলুকান্দী গ্রামে। আহত ফারুক আহম্মদ জানান গতকাল ১৮ জুন মঙ্গলবার বিকাল ৩ টার দিকে তিনি বাড়ী থেকে বের হয়ে রাস্তা দিয়ে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ যাওয়ার পতে তার বড় ভাই আইয়ুব আলী ও তার ৩ স্ত্রী আছমা আক্তার, জুনু আক্তার ও আমেনা দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এ সময় ফারুকের শোর-চিৎকারে তার মেয়েদ্বয় নাজমিন আক্তার তমা (১১) ও মিতু আক্তার (১৮) এগিয়ে  আসলে তাদেরকেও কুপিয়ে রক্তাক্ত জখম করে আইয়ুব আলী ও তার লোকজন। পরে তাদেরকে উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নাজমিন আক্তার তমাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন এবং ফারুক আহম্মদ ও মিতুকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD