1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:41 am

চুনারুঘাটে যৌতুক লোভী স্বামীর পিটুনিতে স্ত্রী আহত

Reporter
  • Updated Thursday, June 20, 2019
  • 517

সংবাদদাতা :: চুনারুঘাটে যৌতুক লোভী স্বামী ফজর উদ্দিন (৩৫) এর পিটুনিতে চতুর্থ স্ত্রী তাছলিমা আক্তার (২০) আহত হয়েছেন। গত মঙ্গলবার সকালে চুনারুঘাট উপজেলার বড়আব্দা গ্রামে এ ঘটনাটি ঘটেছে। আহত তাছলিমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে। সূত্র জানায়, বড়আব্দার ছুরত আলীর ছেলে ফজর উদ্দিনের সঙ্গে ২ বছর পূর্বে আদালতের মাধ্যমে  বিয়ে হয় তাছলিমার। তাদের একটি কন্যা সন্তান রয়েছে। আহত তাছলিমা জানায়, তার স্বামী যৌতুক লোভী। যৌতুকের জন্য বেধড়ক পিটুনিতে মাথায় ৪টি সেলাই লাগছে। তাকে বিয়ে করার পূর্বে ফজর আরো ৩টি বিয়ে করেছে। তিনি চতুর্থ স্ত্রী। যৌতুক লোভী স্বামীর হাত থেকে রেহাই পেতে প্রশাসনের সহযোগীতা কামনা করেছেন। বিচার পাওয়ার জন্য তিনি মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছেন। কর্তব্যরত চিকিৎসক জানান, তাছলিমার মাথায় চারটি সেলাই দেওয়া হয়েছে। তার অবস্থা গুরুতর, উন্নত চিকিৎসার প্রয়োজন। চুনারুঘাট থানার ওসি কেএম আজমিরুজ্জামান বলেন, অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD