1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 1:10 pm

একাদশ শ্রেডুতে এখনও ভর্তি নিশ্চয়ন করেনি সোয়া তিন লাখ শিক্ষার্থী

Reporter
  • Updated Thursday, June 20, 2019
  • 504

সময় ডেস্ক :: একাদশ শ্রেডুতে ভর্তির জন্য তিন লাখ ১৬ হাজার ৪৫২ শিক্ষার্থী ভর্তির জন্য নিশ্চয়ন করেননি এখনও। পছন্দের কলেজ পেয়েও ভর্তি হয়নি তারা। তবে ১৩ লাখ ৬৮ হাজারের বেশি আবেদন করে ১০ লাখ আড়াই হাজার শিক্ষার্থী ভর্তি হয়েছে বলে আন্তঃশিক্ষা বোর্ড থেকে জানা গেছে। জানা গেছে, একদশ শ্রেডুর ভর্তির প্রথম ধাপে সারাদেশে মোট ১৩ লাখ ৬৮ হাজারের বেশি শিক্ষার্থীর জন্য পছন্দের কলেজে মনোনীত হলেও মোট ১০ লাখ ২ হাজার ৪১৪ শিক্ষার্থী কলেজে ভর্তি হয়েছে। তিন লাখ ১৬ হাজার ৪৫২ জন ভর্তি হয়নি। এর মধ্যে ঢাকা বোর্ডে তিন লাখ ৫৩ হাজার ৩৩৮ শিক্ষার্থী ভর্তির জন্য মনোনীত হলেও ৭৬ শতাংশ শিক্ষার্থী নিশ্চয়ন করেছে। এ বিষয়ে জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক হারুন অর রশীদ বুধবার বলেন, ‘প্রথম ধাপে কলেজ ভর্তির নিশ্চয়নের সময় গত মঙ্গলবার দিবাগত রাতে শেষ হয়েছে। এ ধাপে কলেজ পেয়েও তিন লাখের বেশি শিক্ষার্থী কলেজ নিশ্চয়নের বাইরে রয়েছে। এর বিভিন্ন কারণের মধ্যে কলেজ পছন্দ হয়নি বলে ভর্তির বাইরে রয়ে গেছে। তবে তারা চাইলে দ্বিতীয় ও তৃতীয় দফায় আবার ভর্তির আবেদন করতে পারবে। সেক্ষেত্রে আসন খালি থাকা সাপেক্ষে পছন্দের কলেজে ভর্তি হতে পারবে তারা। এদিকে একাদশে ভর্তির দ্বিতীয় দফার আবেদন গ্রহণ শুরু হয়েছে বুধবার থেকে। ১৯ ও ২০ জুন দ্বিতীয় পর্যায়ের আবেদন গ্রহণ করে ২১ জুন রাতে নির্বাচিতদের ফল প্রকাশ করা হবে। দ্বিতীয় দফায় নির্বাচিতদের ২২ ও ২৩ জুন ভর্তি নিশ্চয়ন করতে হবে। এ ছাড়াও ২৪ জুন রাত ৮টার পর থেকে তৃতীয় দফায় কলেজে ভর্তির আবেদন গ্রহণ করা হবে। আগামী ২৫ জুন রাতে প্রকাশ করা হবে আবেদনের ফল। আগামী ২৭ জুন থেকে ৩০ জুন ২০১৯-২০ শিক্ষাবর্ষে একাদশ শ্রেডুতে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে এবং জুলাই মাসের প্রথম দিন শুরু হবে একাদশ শ্রেডুর ক্লাস। গত ১২ মে দুপুরে একাদশ শ্রেডুর ভর্তি অনলাইন ও মোবাইল এসএমএসের মাধ্যমে প্রথম দফার আবেদন কার্যক্রম শেষ হয়। আবেদন নেওয়া হয় গত ২৪ মে পর্যন্ত। গত ১০ জুন প্রথম ধাপের আবেদনের ভিত্তিতে ফল প্রকাশ করা হয়। মঙ্গলবার দিবাগত রাতে শেষ হয় কলেজ নিশ্চয়নের সময়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD