1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:28 pm

চুনারুঘাটে নারীসহ প্রতারক চক্রের তিন সদস্য আটক

Reporter
  • Updated Friday, June 21, 2019
  • 543

সংবাদদাতা ॥ চুনারুঘাটে এক নারীসহ প্রতারক চক্রের ৩ সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। এ সময় তাদের কাছ থেকে একটি সিএনজি অটোরিক্সাও জব্দ করা হয়। (যার নং হবিগঞ্জ-থ ১১-৩৫৭১)। গতকাল বৃহস্পতিবার সকালে চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নের গোগাউড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃত তিনজনই ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বাসিন্দা। তবে পুলিশের কাছে দেয়া তাদের পরিচয়টি ভুয়া হতে পারে বলে ধারণা করছে পুলিশ। তাই পুলিশ এখনই তাদের নাম প্রকাশ করতে ইচ্ছুক নয়। পুলিশ জানায়, আকটকৃত তিনজন গ্রামের সহজ সরল মানুষদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে স্বর্ণালঙ্কার ও টাকা পয়সাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। গতকাল বৃহস্পতিবার সিএনজি অটোরিক্সাযোগে প্রতারক চক্রটি চুনারুঘাট উপজেলার গোগাউড়া গ্রামে আসে। এ সময় তাদের কথা বার্তায় সন্ধেহ হলে স্থানীয় লোকজন তাদেরকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমিরুজ্জামান আটককের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD