1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:30 am

বাহুবলে মুক্তিযোদ্ধাদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

Reporter
  • Updated Thursday, June 27, 2019
  • 557

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে মুক্তিযোদ্ধাদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হকের কার্যালয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় আয়েশা হক বলেন, আপনারা বীর মুক্তিযোদ্ধাগণ দেশের শ্রেষ্ঠ সন্তান। আপানাদের আত্মত্যাগের ফলেই আজ আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছি। আমি আপনাদের সকল সুবিধা-অসুবিধায় পাশে থাকতে চাই। আপনারা ও আপনাদের পরিবারের খোঁজ খবর নিতে আমি বাড়ি বাড়ি যাব। উপজেলা প্রশাসনের বরাদ্দের সর্বোচ্চ সুবিধাটা আপনাদের জন্য থাকবে। পাশাপাশি সুন্দর বাহুবল গড়তে আপনাদেরকে পাশে পাব বলে বিশ্বাস রাখি। এছাড়া সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার নুসরাত-ই-এলাহী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. আবুল হোসেন, ডেপুটি কমান্ডার মোঃ নূর মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ ইসহাক মিয়া, সহকারি কমান্ডার মোঃ আবুল হোসেন, মোঃ এনামুল হক, মনোরঞ্জন দেব, নায়েক মোঃ আবুল হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার তৈয়ব খাঁন, মোঃ আব্দুল্লাহ মিয়া, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা হাজী ফিরোজ আলী, বীর মুক্তিযোদ্ধা ভগনেন্দ্র দেব, আব্দুল মন্নান, মোঃ হাছন আলী, আঃ গফুর, আবুল হাসিম, ইনছাব আলী, আঃ হান্নান, হাবিব উল্লা, সুরত আলী, আমির আলী, আঃ জলিল, আলম খাঁন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD