1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:38 am

শিক্ষার্থীদের হাজিরা ও নির্বিঘ্ন পাঠগ্রহণ নিশ্চিত করুন- ইউএনও আয়েশা হক

Reporter
  • Updated Wednesday, July 10, 2019
  • 541

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হক বলেছেন, শিক্ষার্থীদের জন্য প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। তাদের নিয়মিত বিদ্যালয়ে হাজির থাকা ও নির্বিঘেœ পাঠ গ্রহণের সুযোগ সৃষ্টি করে দিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কাজ বন্ধ রেখে কোন অনুষ্ঠান আয়োজন না করার অনুরোধ জানিয়ে বলেন, পাঠদান সময়ে মূল কাজ বন্ধ রেখে অনুষ্ঠান করলে শিক্ষার্থীদের লাভের চেয়ে ক্ষতি বেশি হয়। আমি বিষয়টি মেনে চলার চেষ্টা করি। তিনি আরো বলেন, পাঠদান সময়ে কোন শিক্ষককে আমার অফিস বা অন্য কোন অফিসে দেখতে চাই না। আশা করি, সকলেই তা অনুসরণ করবেন। তিনি গতকাল বাহুবল মডেল প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে উপরোক্ত কথা বলেন। তিনি আরো বলেন, মাদকের আগ্রাসন, নারী-শিশু ধর্ষণ ও নির্যাতন ইত্যাদি সামাজিক অবয় রোধে সকলকে সচেতন থাকতে হবে। আপনার সন্তান কার সাথে মিশছে, কোথায় যাচ্ছে- সে খেয়াল রাখতে হবে। এসব অসামাজিক কাজের সুনির্দিষ্ট তথ্য পেলে আমি সাথে সাথে কঠোর ব্যবস্থা গ্রহণ করবো। আমি ইভটিজিং তথা যৌন হয়রানির বিষয়ে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। বাহুবল মডেল মডেল প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর-এর সভাপতিত্বে ও এম. শামছুদ্দিন-এর সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম, উপজেলা মৎস অফিসার মিসবাহ উদ্দিন আফজল, উপজেলা সমবায় কর্মকর্তা মমতাজুর রহমান, সিনিয়র সাংবাদিক নূরুল আমিন, এম. সাজিদুর রহমান, নূরুল ইসলাম মনি, পংকজ কান্তি গোপ টিটু, এমএ জব্বার ফুল মিয়া, আব্দুল মজিদ শেখ, ফয়সল আহমেদ চৌধুরী তাইনুছ, সাইফুর রহমান জুয়েল, এমএ মজিদ তালুকদার, এফআর হারিছ, হুমায়ূন কবীর, ইয়াকুত আলী, সেলিম আহমেদ আখঞ্জী, মনিরুল ইসলাম শামীম, সোহেল আহমেদ, মঈনুল ইসলাম, ইসমাইল মাহমুদ ফিরোজ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD